১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:৫৮

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

পাইকগাছার লতায় বাসস্থান সংস্কারে ১ শ অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান!

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ ইকো এর অর্থায়নে ওক্সফাম ও খ্রিষ্টান এইড এর সহোযোগিতায় এবং এনজিও সংস্থা সুশীলন এর বাস্তবায়নে খুলনার পাইকগাছা উপজেলার লতায় বাসস্থান সংস্কারে গরিব অসহায়দের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে লতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান করা হয়।

লতা ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুশীলনের সহকারী পরিচালক ও প্রজেক্ট ফোকাল পার্সন জি এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ওক্সফাম প্রতিনিধি পার্থ প্রতিম দাস। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রজেক্ট অফিসার নুরুন্নবী প্রিন্স, ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, ইউপি সদস্য স ম আব্দুল বারী, আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, কাদম্বিনী মন্ডল,সুষমা রানী রায়, শিউলি সরকার, সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বিথীকা দাস, সুশীলনের ফিল্ড ফেসিলেটর শাহজালাল হোসেন, মিতা আক্তার ও নাজমুল হক। এসময় ১০০ পরিবারের পত্যেকে ৩০০০ টাকা ও একটি করে পানির পট প্রদান করা হয়। উল্লেখ্য, এর আগে ৪০০ পরিবারে (মাল্টিপারপাস) হ্যান্ড ক্যাশ ৩০০০ টাকা ও ২০০০ টাকার মালামাল ও ২০০ পরিবারে জীবিকায়নের জন্য ৫০০০ টাকা করে প্রদান করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন