২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পাইকগাছায় দুর্ধর্ষ চুরি; থানায় মামলা, মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতার না হওয়ায় আতংকিত এলাকাবাসী!

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, পাইকগাছা থেকে ফিরেঃ
খুলনার পাইকগাছায় ঘটে যাওয়া দুর্ধর্ষ চুরির ঘটনায় থানায় মামলা হলেও গত দু’সপ্তাহ অতিবাহিত হলেও চুরি যাওয়া মালামালসহ ঘটনায় জড়িত চোরকে আটক করতে পারেনি থানা পুলিশ। ঘটনার পর থেকে এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। ভুক্তভোগী বাড়ির মালিক রিয়াজ হায়দার রেজা আসামি শনাক্ত করে পুলিশকে

মামলার বিবরণে জানাযায়, উপজেলার সরল ৫নং ওয়ার্ড গ্রামের সরল কালিবাড়ী রোডের বাসিন্দা শেখ রিয়াজ হায়দার রেজা গত ০৪/০৯/২০ তারিখে দুপুর ১২ টার দিকে ঘর তালাবদ্ধ করে নিজ প্রয়োজনে পার্শ্ববর্তী হিতামপুর গ্রামে যান। এরপর বিকাল ৫টার দিকে তিনি বাড়িতে ফিরে দেখেন তার ঘরের গ্রীলের ও দরজার তালা ভাঙ্গা। দরজা খোলা অবস্থায় রয়েছে। ভিতরে প্রবেশ করে দেখতে পান স্টীলের আলমারীর ও ড্রয়ারের তালা ভেঙে সোনার নেকলেস, স্বর্নের ৩ টা চেইন, ২ জোড়া কানের দুল ও ৪০ হাজার নগত টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনা শুনে আশপাশের লোকজন এসে দেখেন চোরেরা ঘরের পিছনদিক থাকা সুপারি গাছ বেয়ে ছাদে উঠে সিঁড়ি দিয়ে নেমে চুরি করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও চুরির ঘটনায় আলামত সংগ্রহ করেন। পরে অজ্ঞাত নামা উল্লেখ করে থানায় মামলা করেন ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক শেখ রিয়াজ হায়দার রেজা। যার নাং ০৬, তারিখ ০৫/০৯/২০ ইং।

এ দিকে ঘটনার পর থেকে দু’সপ্তাহ অতিবাহিত হলেও চুরি যাওয়া মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত চোরকে আটক করতে না পারায় অত্র এলাকার বাসিন্দাদের মাঝে এক প্রকার আতংক বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রিয়াজ হায়দার রেজা সহ এলাকাবাসী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন