১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:২৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

মোংলার প্রথম নারী ইউএনও নিশাত তামান্না

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলা উপজেলায় প্রথমবারের মতো নারী নির্বাহী অফিসার হিসেবে (ইউএনও) যোগদান করেছেন নিশাত তামান্না । তিনি নারায়ণ চন্দ্র পালে স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে মোংলা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি বরিশাল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

নিশাত তামান্না ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি পিরোজপুর থেকে ২০০৯ সালে এইচ এসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেন। পরে তিনি বরগুনা জেলার বেতাগী, তালতলী ও সদরের সহকারী কমিশনার (ভূমি) কর্মজীবন শুরু করেন।

মঙ্গলবার মোংলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় বিদায়ী ইউএনও নারায়ণ চন্দ্র পাল নিশাত তামান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের সমন্বয়ে মোংলা উপজেলাটি গঠিত। এখানে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, ‘মোংলা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সমাজে নারীরা পিছিয়ে নেই। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। আশাকরি আমার ওপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করবো’।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন