৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৪২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪’ সমাপ্ত

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪

  • শেয়ার করুন

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি তাঁর ভাষণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যাতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশ ও জাতির সুনাম বয়ে আনতে পারে। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং অংশগ্রহণকারী সাঁতারুসহ সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।
গত ৯ নভে¤¦র থেকে ৪ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড
বাংলাদেশসহ মোট ৭০টি টিমের প্রায় ৭৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩২ টি স্বর্ণ, ২৬ টি রৌপ্য ও ১২ টি ব্রোঞ্জসহ মোট ৭০ টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দল ১০ টি স্বর্ণ, ১৫ টি রৌপ্য এবং ২৩ টি ব্রোঞ্জসহ মোট ৪৮ টি পদক লাভ করে রানার্সআপ হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন