৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৩২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

১৫ নভেম্বর থেকে দেশের অফিস সময় সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২

  • শেয়ার করুন

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নেওয়া অফিসের সময়সূচিতে আরেক দফায় পরিবর্তন আনল সরকার। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে।
সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বর্তমানে অফিস সময়সূচি হলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
তিনি বলেন, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচির বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংক বা স্কুল-কলেজ এটা উনাদের (শিক্ষা মন্ত্রণালয়) কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে।

বিদ্যুতের জন্য সময়সূচি এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এখনো সেটাই আছে। এখন এটা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হলো। কারণ শীতে সকাল ৮টায় অফিসে আসতে অসুবিধা হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময়সূচি এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল, এটার প্রতিফলন কী বা কোনো আউটপুট আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল বলেন, আছে। ডিস্টিবিউট হয়ে গেছেতো। এক ঘণ্টা আগে অফিস ছুটি হয়ে যাচ্ছে। এর ফলে ওই সময়টাতে বেশি বিদ্যুৎ বাইরে দেওয়া সম্ভব হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন