২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৫৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

হাতিয়ায় মজুদ জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ২২ এপ্রিল ২০২৬ঃ চলমান বৈশ্বিক জ্বালানি তেল সংকটের প্রেক্ষিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে দায়িত্বরত এলাকাসমূহে সক্রিয় ও তৎপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২১-০৪-২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতিয়া উপজেলার তমুরদ্দি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে “বেলায়েত মটর পার্টস” নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মজুদকৃত ০৮ ড্রাম তথা ১ হাজার ৬শ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে একজনকে আটক করা হয়। পরবর্তীতে, জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন