১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:০২

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬

  • শেয়ার করুন

ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ্যে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০২-০২-২৬) নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ০২ জনকে আটক করেছে।

ভোলা সদরে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলাস্থ ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকার বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়ি থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরুফে সকেট জামাল এর ঘনিষ্ঠ সহযোগী সেলিম কাজী ও মো: হাসানকে আটক করা হয়। এসময় তল্লাশী করে একনলা দেশীয় পাইপগান, একনলা বন্দুক, ০২টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ ১২ রাউন্ড তাজা গোলা ও ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

অপরদিকে মহেশখালীর নৌ কন্টিনজেন্ট কালারমারছড়া ইউনিয়নের পানের ছড়া এলাকার একটি বাড়িতে তল্লাশী চালায়। এ সময় ২টি দেশীয় এক নলা বন্দুক, ১টি তাজা কার্তুজ, ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক সকল কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এছাড়াও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর ৫ হাজারের অধিক নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন