১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:০৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

সুন্দরবনে অবৈধ শুটকিসহ আটক ২পাচারকারী কারাগারে

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে শিকারকৃত মাছ দিয়ে শুঁটকি তৈরি করে তা পাচারের দায়ে দুই সদস্যকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে আটকৃতদের আদালতের মাধ্যমে জেলে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেলে মোংলার পশুর নদী সংলগ্ন চিলা বাজর এলাকায় অভিযান চালিয়ে এ দুই শুটকি মাছ পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২বস্তা শুঁটকিও জব্দ করা হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের করে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মোংলার চিলা বাজারের বেলায়েত সরদারের গুদাম থেকে ২২বস্তা অবৈধ চিংড়ি শুঁটকি জব্দ করে বনরক্ষীরা। এ সময় খুলনার মহেশ্বরপুর গ্রামের রবিউল গাজীর ছেলে কামরুল গাজী (২৯) ও কয়রা উপজেলার মমিন শাহর ছেলে ইকবাল হোসেন (২৪)কে আটক করা হয়। চলতি মৎস্য প্রজনন ও নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভ্যন্তরে অনুপ্রবেশ করে অভয়ারন্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ আহরণসহ বাসা (ঘর) ও মাঁচা তৈরি করে শুঁটকি তৈরী করে আসছিল এ চক্রটি।

আটক হওয়া দুই ব্যক্তির বরাত দিয়ে রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, এ চক্রটির মূল হোতা মোংলার চিলা এলাকার বেলায়েত সরদার, মোংলা মাছ বাজারের ব্যবসায়ী সুমন, খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের আবেদ, সোহেল ও মিজানের বিষয় নিশ্চিত হয়েছে বনবিভাগ। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। তাদের ধরতে ও আইনের আওতায় আনতে তদন্তসহ বনরক্ষীরা তৎপর রয়েছে বলেও জানান এ বন কর্মকর্তা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন