৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:১২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

সাতক্ষীরা মেডিকেলের লিফটের নিচে মিলল বীর মুক্তিযোদ্ধার লাশ

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২

  • শেয়ার করুন

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মণ্ডল(৮২)।পিতা মৃত এজাহার আলী মন্ডল। পাঁচ দিন আগে নিখোঁজ হয়েছিলেন।আজ রোববার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে বেলা পৌনে দুইটার দিকে লাশটি উদ্ধার করে সাতক্ষীরা সদর থানার পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স.ম কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হালিম জানান, মেডিকেল কলেজ হাসপাতালের একটি পেসেন্ট লিফট থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি জানার পর দুপুরে লিফটম্যান কে ডেকে এনে ওই লিফট টি খোলার পর দেখা যায় তার ভিতরে একটি মরদেহ পড়ে রয়েছে। তার পাঞ্জাবির গায়ে মুক্তিযোদ্ধার একটি স্টিকার লাগানো ছিল।

তিনি আরো বলেন, খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর পরিবারের সদস্যরা এসে তাকে সনাক্ত করে। তারা জানে এখন থেকে পাঁচ দিন আগে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি পর তাকে না পেয়ে দুই দিন আগে সাতক্ষীরা সদর থানায় একটি হারানো ডাইরি করা হয়।

আব্দুল হালিম বলেন, গত তিন মাস ধরে এই লিফটটি বন্ধ রয়েছে। উপরের চার তলায় লিফটে দরজায় অল্প একটু ফাঁকা ছিল। ধারণা করা হচ্ছে কোনভাবেই তিনি ওই নষ্ট ফাঁকা লিফটে উঠতে গিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে মারা যেতে পারেন। তবে তদন্ত ছাড়া নিশ্চিত ও বিস্তারিত বলা যাচ্ছে না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন