১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:১৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

সাতক্ষীরায় হৃদরোগের প্রকোপ বৃদ্ধিতে করনীয়-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩

  • শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় হৃদরোগের প্রকোপ বৃদ্ধির কারনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজের হলরুমে এই সেমিনারের আয়োজন করে কার্ডিওলজি বিভাগ।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রফেসর ডা. মোঃ রুহুল কুদ্দুস। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পরিচালক ডা. শীতল চৌধুরী ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. এসজেড আতিক।
সেমিনারে উপকূলীয় এলাকায় হৃদরোগের ঝুঁকি ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়। এতে বক্তারা বলেন, দেশে প্রতি ৫ মিনিটে একজনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। উপকূল এলাকায় বিষয়টি খুবই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে সামনে রেখে সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করলে সাতক্ষীরায় উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। তখন ঢাকা বা খুলনায় যাওয়ার প্রয়োজন হবে না। এছাড়া নিয়মিত শরীরচর্চা, ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম গ্রহন করলে হৃদরোগ ঠেকানো যেতে পারে বলে মন্তব্য করেন বক্তারা।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সুমন কুমার দাস, ডা. কাজী আরিফ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন, ডা. শংকর প্রসাদ বিশ্বাস, ডা. সঞ্জয় সরকার প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন