২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:২৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

সাতক্ষীরায় একদিনে ৫১ মামলার রায় ঘোষণা, রেকর্ড গড়লেন বিচারক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২

  • শেয়ার করুন

সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মো. সালাহ উদ্দীন একদিনে ৫১টি মামলার রায় ঘোষণা করে রেকর্ড গড়েছেন। এর আগে অর্ধ শতাধিক মামলায় একদিনে সাতক্ষীরার আদালতে রায় ঘোষণার নজির দেখননি আইনজীবীসহ বিচারপ্রার্থীরা।

প্রতারণা, চুরি, যৌতুক দাবী ও মারামারির এসব মামলার মধ্যে ৮ মামলায় সাজা এবং অন্য ৪৩ মামলায় খালাস প্রদান করেছেন আদালত। মঙ্গলবার আদালতে এসব মামলায় রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মো. সালাহ উদ্দীনের আদালতে মঙ্গলবার রায় ঘোষণার জন্য প্রস্তুত রাখা হয় ৫৭টি মামলা। আদালত চলাকালীন এসব মামলার মধ্যে ৫১টি মামলায় রায় ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, বিচারক মো: সালাহ উদ্দীন গত ৫ ডিসেম্বর সাতক্ষীরায় জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে যোগদান করেন। যোগদানের পর একটি মাদক মামলায় প্রবেশন আইনের আওতায় এক আসামির দেওয়া সাজা স্থগিত করে নিজ বাড়িতে পারিবারিক পরিবেশে থেকে সংশোধন হওয়ার সুযোগ করে দেন তিনি। এরপর গতকাল একসঙ্গে ৫১ মামলায় রায় ঘোষণা করলে আইনজীবীসহ বিচারপ্রার্থীদের মধ্যে আলোচনার জন্ম দেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন