১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৩২

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

সাইকেলে করে হজে যাওয়ার উদ্দেশ্যে থাই নাগরিক সালাম বেনাপোল দিয়ে ভারত গেলেন।

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
সাইকেল চালিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে থাই নাগরিক ইসা আব্দুল্লাহ সালাম (৬৪) (Mr.Boonnom Punyoyai) বেনাপোল দিয়ে ভারত গেলেন।

সাইকেল চালিয়ে ঢাকা থেকে রওয়ানা হয়ে পতিমধ্যে কয়েকটি স্থানে বিরতির পর আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার সময় ইমিগ্রেশন ও কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে প্রবেশ করেন।

এর আগে মাগুরা শহরের পারনুন্দুয়ালী বেপারি পাড়ায় গত শনিবার (২১ জানুয়ারি) মাগরিবেব নামাজ আদায় করেন। এরপর সেখান থেকে গতকাল যশোর অবস্থান করে আজ সকালে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন।

তবে তিনি থ্যাইল্যান্ড থেকে ঢাকায় আসেন উড়োজাহাজে করে। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন সাইকেল চালিয়ে।

এই থাই নাগরিকের এমন পরিকল্পনা দেখে বিস্মিত হয়েছেন বেনাপোলের স্থানীয় বাসিন্দারা। তার এই মহৎ উদ্দেশ্যের জন্য সাধুবাদ জানান অনেকে।

জানা গেছে, থাইল্যান্ডের বাসিন্দা ইসা আব্দুল্লাহ সালাম ( Mr.Boonnom Punyoyai) প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। থাইল্যান্ডে চিয়াংরাই প্রদেশে বসবাস করেন। সেখানে সস্ত্রীক বসবাস করেন। এ দম্পতির কোনো সন্তানাদি নেই।

গত ১৬ তারিখ ঢাকা আসেন ইসা আব্দুল্লাহ সালাম। সাইকেল চালিয়ে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, ইরান, কাতার, বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা তার।

ইসা আব্দুল্লাহ বলেন, ছয় দেশ পাড়ি দিয়ে সৌদি আরব পৌঁছাতে ৬ মাস সময় লাগবে আমার। হজ পালন শেষে ভিন্ন পথে থাইল্যান্ডে ফিরব। মোট এক বছর সময় লাগবে এ যাত্রায়। আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলাম। ২৫ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, থাইল্যান্ডের বাসিন্দা ইসা আব্দুল্লাহ সালাম ( Mr.Boonnom Punyoyai) নামে এই নাগরিক সাইকেলে করে হজের উদ্দেশ্যে সকালে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। দ্রুততার সাথে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে দেওয়া হয়েছে। এবং তিনি ভারতে প্রবেশ করেছেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৫/০১/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন