১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৫৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

সহনীয় মূল্যে ইলিশ : মডেল উদ্ভাবন

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪

  • শেয়ার করুন

অবাধ ও সাবলীল পদ্ধতিতে স্বল্পমূল্যে ইলিশ ক্রয় ও দেশবাসীর নিকট ইলিশ সহজ লভ্য করতে মডেল প্রণয়ন করা হচ্ছে। মডেলটি উপস্থাপন করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ এর সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব)। অতিসম্প্রতি তিনি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মডেল সৃষ্টি করেন যা সরকারের অনুমোদনের অপেক্ষায় মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে।
তিনি মনে করেন, জেলেদের দাদন নিয়ে কম মূল্যে শুধু মহাজনকে ইলিশ দিতে বাধ্য হওয়া থেকে ইলিশের দুস্প্রাপ্যতা শুরু হয়।

এ উর্ধ্বগতি নিয়ন্ত্রণে তিনি নিম্নরূপ প্রস্তাবনা দেন :

ক) জেলে, স্থানীয় আড়ৎ, বৃহৎ আড়ৎ (যেমন: ঢাকা, খুলনা, বরিশাল), পাইকারি ক্রেতা/বিক্রেতা, খুচরা বিক্রেতা পর্যায়ে আবশ্যিকভাবে রশিদের মাধ্যমে হস্তান্তর হবে। রশিদে মোবাইল নম্বর ও তারিখ থাকবে;
খ) নৌ বাহিনী, সেনা বাহিনী, পুলিশ ও কোস্টগার্ড রশিদ যাচাই করে মূল্যসহ নিশ্চিত হবে যে, কোন স্তরে আড়ৎদার ২০ দিনের বেশি ইলিশ মজুদ করতে পারবেনা;
গ) লাইসেন্স থাকলেও সরকারের অনুমতি ব্যতীত কার্গোবিমান বা জাহাজে বিদেশে ইলিশ রপ্তানী বা বাজারজাত করতে পারবে না;
ঘ) খুলনা, বরিশাল, চাঁদপুর হয়ে সপ্তাহে ০৩ দিন (রাত্রিকালীন) যাত্রায় এক বা একাধিক জলযান (ডধঃবৎ ঠবংংবষ) নদী-সাগরের ইলিশ ও সম্ভব হলে অন্য মাছ বিনা ভাড়ায় ঢাকায় পরিবহণ করবে। ফিরতি পথে বিভিন্ন সরকারি দপ্তরের পণ্য ঢাকা থেকে পরিবহণ করবে।
ঙ) দুষ্টুচক্র (ঠরপরড়ঁং ঈরৎপষব) ভেঙ্গে গেলে ইলিশ স্বল্প দামে সহজ প্রাপ্য হবে, দাদন বা জিম্মি করা বন্ধ হবে এবং জেলেরাও স্বাবলম্বী হবেন।

মডেলটি বাস্তবায়ন হলে ইলিশ মাছের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্য ফিরে আসবে বলে সংশ্লিষ্টগণ মনে করেন।

লেখক : কাজী আবেদ হোসেন, যুগ্মসচিব ও সদস্য (অর্থ) মবক, মোংলা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন