১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৩৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

সংসদে দলিতদের দাবী তুলে ধরার আশ্বাস জাপা’র প্রার্থীদের

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং সাংবিধানিক অধিকারসহ ৮ দফা দাবি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অন্তর্ভূক্তর দাবিতে খুলনা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোঃ গাউসুল আজম ও খুলনা-৩ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সন্ধ্যায় জাতীয় পার্টির মহানগর কার্যালয়ে দলিত ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় জাপা প্রার্থীদ্বয় বলেন, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ দফা দাবীর প্রতি সহমত পোষণ করেন। তিনি আশ^াস প্রদান করেন, নির্বাচনে জয় লাভ করে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর দাবী প্রতিষ্ঠার জন্য কাজ করবেন এবং সংসদে দলিতদের দাবী তুলে ধরবেন।
দাবী সমূহের মধ্যে রয়েছে-দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে দাবীগুলোর মধ্যে বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা। আসন্ন দ্বাদশ সংসদে প্রতিশ্রুত সংখ্যালঘু কমিশন গঠন করা। জাতীয় সংসদে ও স্থানীয় সরকার এ আসন সংরক্ষণের পাশাপাশি স্টান্ডিং কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও সংসদীয় ককাস গঠন করা। সমাজকল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে পিছিয়ে পড়া/অনগ্রসর জনগোষ্ঠী কারা তা সুনির্দিষ্ট করা এবং পিছিয়ে পড়া/ অনগ্রসর জনগোষ্ঠীর তালিকায় দলিত উল্লেখ করা।দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝরে পরা রোধে, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষা ঋণ চালু করা। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ তহবিল (সহজ শর্তে ঋণ) গঠন করা। মেডিকেল ও প্রকৌশল বিশ^বিদ্যালয় গুলিতে দলিত দের জন্য কোটা বরাদ্দ করা। সিটি কর্পোরেশন ও পৌরসভায় হরিজন জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা, চাকরি নীতি যুগোপযোগী করা সহ সকল প্রতিষ্ঠানে চাকুরি স্থায়ী করা এবং ঘোষিত প্রঙ্গাপন অনুসারে ঝাড়ুদার/ক্লিনার/সুইপার পদে মোট নিয়োগের ৮০% হরিজন জনগোষ্ঠীর কোটার সঠিক বাস্তবায়ন করা এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলে দলিত ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভি হারুন, সদস্য মিনা আজিজুর রহমার, অ্যাড. মোঃ মোজাহিদুল ইসলাম শামীম, সাইফুল ইসলাম, মোঃ সাবির খান, মানবাধিকার কর্মী অরুন দাশ প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন