২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৩৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪

  • শেয়ার করুন

গাইবান্ধা, ২৫ ডিসেম্বর ২০২৪ঃ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সম্মানিত প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা আজ বুধবার ( ২৫-১২-২০২৪) গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বালাশী ঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। ব্রহ্মপুত্রের চর এলাকার বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকল নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন। কনকনে শীতের মাঝে মানুষ যখন ঘর হতে বের হতেই দ্বিধাগ্রস্ত সেখানে তিনি ছুটে চলেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পরম মমতায়। ছিন্নমূল ও খেটে খাওয়া এ সকল মানুষের মুখে ফুটিয়েছেন অনাবিল হাসি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন