২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৪৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

শাহরুখের বাড়িতে মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১

  • শেয়ার করুন

অনলাইন তথ্য ডেস্ক:
শাহরুখের বাড়িতে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাংলো মান্নাতে তল্লাশি চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ। তার সঙ্গে ছিলেন আইনজীবীর দল। প্রায় মিনিট ১৫ জেলের মধ্যে ছিলেন শাহরুখ। তার পর তিনি বেরিয়ে আসেন।

একই দিন দুপুরের দিকে ওই তারকার বাড়িতে হানা দেয় মাদক গোয়েন্দারা।

একই সময় জেলে ছেলের সঙ্গে দেখা করতে যাওয়া ও এ তারকার বাড়িতে এনসিবির গোয়েন্দাদের হাজির হওয়া কাকতালীয় কিনা, প্রশ্ন উঠছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

এদিন বম্বে হাইকোর্ট থেকে আরিয়ানের জামিনের শুনানির দিন ধার্য হয় আগামী মঙ্গলবার।

গত ৩ অক্টোবর এক প্রমোদ তরীর মাদক পার্টি থেকে আটক করা হয় আরিয়ানকে। এরপর একাধিকবার তার জামিন আবেদন নাকচ করা হয়।

আরিয়ানের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক পরিমণ্ডলেও বিতর্ক তৈরি হয়েছে।

এ দিকে এনসিবির দপ্তরে ডেকে পাঠানো হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য চাঙ্কি পাণ্ডের কন্যাকে ডাকা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে নবাগত অভিনেত্রীর বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি চলে।

বৃহস্পতিবার এনসিবির কয়েকজন কর্মকর্তা মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় তল্লাশি চালায়। তাদের দাবি, মাদককাণ্ডে জেরা করে এক অভিযুক্তর কাছ থেকে যা তথ্য মিলেছে, তার ভিত্তিতে এই তল্লাশি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন