১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:০৮

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

শার্শা সীমান্ত থেকে ২০টি সোনারবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা নারকেল বাড়িয়া এলাকা থেকে ২০ টি সোনারবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।তবে তারিকুল ইসলাম তারেক নামে এক জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।সোমবার সকালে সোনারবার চালান টি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নারকেল বাড়িয়া গ্রামস্থ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে মেইন পিলার ২৯/০২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানাধীন নারকেল বাড়িয়া গ্রামস্থ কালু মিয়ার আম বাগানের মধ্য দিয়ে সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি গোলাপী রঙের ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে গমন করছে। উক্ত ব্যক্তির চলাচল সন্দেহজন হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে কর্মরত কৃষকের সহায়তায় সরিষা ক্ষেত তল্লাশী করে ব্যাগের মধ্য হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২.৩৩০ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ২,১৭,৮৫,৫০০/- (দুই কোটি সতের লক্ষ পঁচাশি হাজার পাঁচশত) টাকা।

পলাতক আসামী মোঃ তারিকুল ইসলাম তারেক (৪০), পিতা-মৃত আঃ আজিজ, গ্রাম- শালকোনা, থানা- শার্শা, জেলা-যশোর। পলাতক আসামীকে আটক করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে মর্মে জানা যায়।

আটককৃত স্বর্ণ ও পালাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন