৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:৩২

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

শার্শায় রুপা ও মোটরসাইকেল সহ এক পাচারকারী আটক।

প্রকাশিত: মে ২৪, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা সীমান্তে মোটরসাইকেল সহ ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা সহ জসিম উদ্দিন(৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছ পুলিশ।

মঙ্গলবার(২৪ মে) বিকালে উপজেলার গোগা টু সাতমাইল রোডের বসতপুর থেকে এ রুপার চালানটি আটক করা হয়।

আটক জসিম উদ্দিন শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়,রুপা পাচারের গোপন খবরে গোগা টু সাতমাইল রোডের বসতপুর ফুলতলা নামক স্থানে অভিযানে চালিয়ে একটি মোটরসাইকেল সহ জসিমকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়ে রাখা ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান,আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানার অধীনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন