৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৫০

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

শার্শায় ৯ কেজি সোনার বারসহ দুই পাচারকারী আটক,পুলিশ পাচারকারীদের মধ্যে গুলি বিনিময় নিহত ১ আহত ২ পুলিশ।

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল
যশোরের শার্শার জামতলার পাঁচপুকুর নামক এলাকার ওরিয়েনটাল ওয়েল কোম্পানি লিঃএর সামনে থেকে ৯ কজি ৭শ ৫৯গ্রাম ওজনের ৩০টি স্বর্নের বারসহ আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও কবির হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫) নামে দুইজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে যশোর ডিবি ও শার্শা থানা পুলিশ। আটক উভয়ের বাড়ি কুমিল্লা জেলার হোমনা ও দাউদকানদি উপজেলার সাজাদিয়া এলাকার বাসিন্দা।
স্বর্ন উদ্ধারের সময় পুলিশ ও পাচারকারীদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে স্বর্নের বারসহ পাচারকারীদের আটক করা হয়।

নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, গোপন সুত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার টহলদলের পুলিশ সদস্যরা। কৌশলে ছবদবেশে দীর্ঘদিন ধরে স্বর্নপাচার করে আসছিলেন তারা। সীমান্ত পথে ভারতে স্বর্ন পাচারকালে তাদের আটক করা হয়।এ সময় রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০ পিস সোনারবার পাওয়া যায়। যার মুল্য আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা বলে জানায় এ এসপি জুয়েল ইমরান। স্বর্নসহ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হবে।
প্রেরক,
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০২ /০৯/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন