১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:২০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

শার্শায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ – ২০২২ অনুষ্ঠিত।

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় উপজেলা সমাবেশ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনজয় কুমার সাহা, জেলা কমান্ড্যান্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর, প্রধান আলোচক সিরাজুল হক মঞ্জু চেয়ারম্যান উপজেলা পরিষদ শার্শা যশোর।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন ফারজানা ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) শার্শা যশোর,মোঃ মামুন খান অফিসার ইনচার্জ শার্শা থানা , আব্দুল্লাহ আল রাসেল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত),মেহেদী হাসান ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,আলেয়া ফেরদৌস মহিলা ভাইস চেয়ারম্যান,বেনাপোল স্থলবন্দরের আনসার বাহিনীর পিসি পলটু রায়,কাস্টমস হাউজের পিসি আনোয়ার হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার নিজ বাহিনীর সদস্যদের হাতে বাই সাইকেল,সেলাই মেশিন ও ছাতা তুলে দেন। এসময় তিনি বলেন বাংলাদেশ আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।মহামারি করোনা ভাইরাসের ভিতর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানান সকল সদস্যকে।
শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আব্দুল্লাহ আল রাসেল তার বক্তব্যের মধ্যে শার্শা উপজেলার আনসার বাহিনীর সকল কার্যক্রম তুলে ধরেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/১১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন