২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:৫০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

রূপসা নিজ বাড়ি থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪

  • শেয়ার করুন

তরুন চক্রবর্তী বিষ্ণু, রূপসা : খুলনার রূপসায় গুলফার নাহার সেতারা (৬৫) নামে এক বিধবা বৃদ্ধার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথ ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ধারনা করা হচ্ছে তার বাড়িতে লুট করতে এসে তাকে হত্যা করা হয়েছে।
রূপসা তানার ওসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের পশ্চিম পাড়া হালদার বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সেতারা ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গুলফার নাহার সেতারা ওই বাড়িতে একা থাকতেন। তার এক মাত্র ছেলে রায়হান এনবিআরএর ইনস্পেক্টর পদে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। শুক্রবার সকালে তার বাড়ীর কাজের মহিলা শাহিনুর বেগম এসে ডাকাডাকি করতে থাকেন। তবে গেটের দরজা খোলা ও ভিতর থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় তার সন্দেহ হয়। সে আশেপাশের লোকজন ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখে, বৃদ্ধা গুলফার নাহারের লাশ ঘরের ঘরের মেঝেতে পড়ে রয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গত ১২ সেপ্টেম্বর রাতে মহিলা নিজ বাড়িতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা উক্ত বাড়ির রান্না ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারাকে হাত পা বেধে মাথায় আঘাত করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে সেতারা নিহত হয়। দূর্বৃত্তরা ঘরে রক্ষিত আলমারি খুলে নগদ টাকা, স্বর্নলংকারসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়। তবে কত টাকা ও কি কি মালামাল নিয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি।

তিনি আরও বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন