১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৪৯

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬

  • শেয়ার করুন

বাগেরহাট ও রামপাল প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলা থেকে বিয়ে করে বউসহ বাগেরহাটের মোংলাস্থ বাড়িতে ফিরছিলেন বর সাব্বির। কিন্তু পথিমধ্যে বাগেরহাটের রামপালের বেলাই ব্রিজে নৌবাহিনীর বাসের সাথে তাদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।


সংঘর্ষে বর সাব্বির, কনে মিতুসহ নিহত হন ১৪ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ৪ জন নারী, শিশু ও কিশোর ৫ জন এবং পুরুষ রয়েছে ৫ জন।
রামপাল থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
এদিকে, বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ১৩ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্নীয়স্বজনরা রামপাল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় জমান।
জানা যায়, খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের মেয়ে মিতুকে বিয়ে করে বউ নিয়ে মোংলায় নিজেদের বাড়ি ফিরছিলেন মাইক্রোবাসের যাত্রীরা। আর মোংলা থেকে খুলনায় যাচ্ছিল নৌবাহিনীর বাসটি। সংঘর্ষে বর সাব্বির, তার পিতা আব্দুর রাজ্জাকসহ ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে নববধুসহ তিনজনের বাড়ি কয়রা উপজেলায়।
স্থানীয়রা জানা, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনের মরদেহ আনা হয়েছে বলে জানা গেছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রয়েছে।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আর আহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি বাংলা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বেলাইব্রিজ নামক স্থানে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। নিহতদের মধ্যে চারজন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৯ জনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে।
রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিহতদের স্বজনের কান্নায় ভারী হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। পরিবারের সদস্যরা বলছেন, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের আব্দুস সালাম মোড়লের মেয়ে মিতুর সাথে গতকাল রাতে বিয়ে হয় সাব্বিরের। পরে নববধূকে নিয়ে মোংলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। উপজেলার বেলাইব্রিজ এলাকায় দুর্ঘটনা পড়ে তাদের বহনকারী মাইক্রোবাস।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন