২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:১১

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

রামপালে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে করোনা ভাইরাসর সংক্রমণ রোধ ও টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২

  • শেয়ার করুন

বাগেরহাটের রামপালে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে, ইউনিসেফ এর সহযোগিতায় করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে ও সকলকে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ৪৫ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগীতায় গত ২৪ জুন থেকে শুরু হওয়া রামপাল উপজেলার ৯ টি ইউনিয়নে একযোগে এই উঠান বৈঠকের কার্যক্রম শেষ হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্টের বাগেরহাট জেলা সমন্বয়কারী খালিদ হাসান জানান, কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় রামপাল উপজেলায় ৪৫ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সকল মানুষকে বুষ্টার ডোজ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করা হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবক জাকারিয়া হোসাইন শাওন জানান, সমাজের এক ধরনের লোকজন এখনো কুসংস্কারের মধ্যে ডুবে আছে।সরকার, এনজিও সংস্থা এবং বিভিন্ন সংগঠনের নেতারা আহ্ধসঢ়;বান করার পরেও তারা তাতে কোনো সাড়া দেয়নি, টিকা গ্রহণ করে নি।আমরা দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবকরা জণগনের সাথে সম্পৃক্ত হয়ে কোভিড-১৯ প্রতিরোধ এবং টিকা গ্রহন বিষয়ে উঠান বৈঠকের মাধ্যমে রামপালের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সচেতনতার বার্তা পৌছে দিয়েছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন