৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৪৫

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ।

প্রকাশিত: মে ১৯, ২০২২

  • শেয়ার করুন

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ।
মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে তারা প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবর রহমানকে জানান।পরে তিনি পুলিশে খবর দেন।পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

শার্শা থানার এসআই জামাল উদ্দিন বলেন,স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করা হয়।

গোগা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ জানান ৪৪ নাম্বার পিলার এর কাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/০৫ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন