১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:৫০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশের হাতে গাঁজা ও ফেন্সিডিল সহ আটক ২।

প্রকাশিত: মে ১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার বিকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিল সহ ইকবাল হোসেন মানিক (২৪)ও শাহীন (৩২)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।ইকবাল হোসেন মানিক বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের বাবলু মিয়ার ছেলে ও শাহীন একই থানার রাজাপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক গাঁজা ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজার চালান এনে টেংরা চৌ রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
অপর দিকে রাড়ীপুকুর পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল সহ শাহীন কে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বাগআঁচড়া ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদের আটক করে আইনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০১/০৫ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন