১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:৩২

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

যশোরের শার্শায় বিদেশ ফেরত যুবকের রহস্যজনক মৃত্যুর অভিযোগ।

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শার মালয়েশিয়া ফেরত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে তার শ্বশুর বাড়িতে;এতে তার স্বজনরা বলছেন ‘তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে’ আত্মহত্যা বলে প্রচার করছে তারা ।
সোমবার (২৬ জুলাই ) নিহত শরিফুল ইসলামের (৪০)লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পড়ে রয়েছে বলে জানিয়েছেন, যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামের  জিয়াউর রহমান জিয়া মেম্বার।

নিহত  শরিফুল ইসলাম (৩৫) যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামের হানেফ মোড়লের ছেলে।তার শ্বশুর আবুল হোসেন হোসনার বাড়ি একই জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা শাহিনপাড়া গ্রামে।
শরিফুলের স্ত্রী শিল্পী বেগম বলেন, রোববার গভীর রাতের কোন এক সময় তার স্বামী ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করেন।

তবে শরিফুলের বাবা হানেফ মোড়ল অভিযোগ করে বলেন,ছেলে বিদেশ থেকে বউ এর কাছে টাকা পাঠাতো।দেশে এসে পাঠানো টাকার হিসেব চাইলে তাদের সংসারে বিভিন্ন সময় এনিয়ে অশান্তি লেগে থাকতো।
আর শরিফুল বিদেশ যাওয়ার পর (ছেলের বউ) শিল্পী তার বাবার বাড়ির এলাকায় পরকীয়ায় জড়িয়ে পড়ে।ওই টাকা এবং পরকীয়া পাকাপোক্ত করার জন্নি পরিকল্পিত ভাবেই তাকে হত্যা করা হয়েছে।

এদিকে অভয়নগর থানা পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।এটি আত্নহত্যা না হত্যা সেটি এখনই বলা সম্ভব না।ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৫ /০৭ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন