২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:১৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় খুলনার দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২

  • শেয়ার করুন

বাগেরহাটের মোল্লাহাটে বাস চাপায় আব্দুল্লাহ আল শাহরিয়ার (২০) ও জোবায়ের হাসনাত (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার রাজপাট খালের মাথা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনা সদরে ১১২ বিকে মেইন রোড এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে জুবায়ের হাসনাত ও শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল শাহরিয়ার। তারা দুজন আপন চাচাতো ভাই।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে ওই দুজন মোল্লাহাট থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। ঘাতক বাস জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন