২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:২৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

মোড়েলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১, আহত ৩

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোররাতে বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন-বাগেরহাট জেলার চরগ্রাম এলাকার রশিদ শেখের ছেলে মতিউর রহমান (৪৫)। আহতরা হলেন-ফকিরহাট থানার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে জনি (৩৮), বাগেরহাট জেলার ভাগা বাজার গ্রামের বজলু হাওলাদারের ছেলে মোঃ রুম্মান (৩৮), এবং ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আজিজ শেখের ছেলে আসাদুল শেখ (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের পলাশ ও নয়নের গোয়ালঘর থেকে দুই দিন আগে চারটি গরু চুরি হয়েছিল। এরপর থেকেই এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছিলেন। শুক্রবার ভোররাতে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-৪০৩৩) নিয়ে সাতজন চোরচক্রের সদস্য আবারও গরু চুরি করতে আসে।

গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এ সময় চারজনকে ধরে বেধড়ক পেটায় উত্তেজিত জনতা। পরে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করেছে, যা এখনো রাস্তার পাশের পানিতে পড়ে আছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের উপস্থিতিতে এখন পরিস্থিতি শান্ত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন