২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

মোংলায় সাবেক ইউপি সদস্য ও তার ছেলেকে কুপিয়ে যখম

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : মোংলায় তুচ্ছ ঘটনায় চিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম হাওলাদার (৫৫) ও তার ছেলে সোহাগ হাওলাদারকে (৩৬) কুপিয়ে যখম করেছে সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যু বেল্লাল সরদার । রবিবার (২৫ মার্চ) রাতে চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক যখম করা হয় তাদের। পরে গুরুতর অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনেরা। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিক্যালে পাঠায়।
এ ঘটনার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আহত সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদারের ভাই আলম হাওলাদার জানান।
তিনি বলেন, হাসপাতালে ভর্তি সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদারের শ্যালক হাফিজ হাওলাদারকে দেখতে তার ছেলে সোহাগ হাওলাদার মটর সাইকেলযোগে যাচ্ছিলেন। এসময় চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় অবস্থান করা সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যু বেল্লাল সরদারের গায়ে রাস্তার ধূলো গায়ে লাগলে ক্ষীপ্ত হয়ে মটর সাইকেল থামিয়ে সোহাগ হাওলাদারকে মারধর করে। খবর পেয়ে তার বাবা হালিম হাওলাদার ছুটে গেলে তাকে এবং তার ছেলেকে বেল্লাল সরদার এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। পরে তার স্বজনেরা হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে এবং হাসপাতালে তার পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে অভিযুক্ত বেল্লাল সরদারকে একাধিকবার ফোন করা হলে রিসিভ করেননি। #

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন