২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:০৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মোংলায় সরকারি চাল আত্মসাত, ডিলার রাজিবের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: মে ২, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : প্রতারণার মাধ্যমে সরকারি ওএমএসের চাল আত্মসাতের ঘটনায় অবশেষে ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে এক সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) বিকেলে মোংলা থানায় এই মামলা দায়ের করেন মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী। মামলা নম্বর-৪। মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি কে এম আজিজুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, প্রতারণার মাধ্যমে সরকারি ওএমএসের চাল আত্মসাত করে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ডিলার ও বড়ইতলা গ্রামের আসাদুল মৃধার ছেলে রাজিব মৃধা। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় এজাহার নিয়ে আসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী। পরে তার বিরুদ্ধে প্রতারণা করে সরকারি চাল আত্মসাতের দায়ে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রেকর্ড করা হয়।
মামলার বাদী মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ডিলার রাজিব মৃধা গত মাসের ২৪ এপ্রিল সকাল থেকে সুন্দরবন ইউনিয়নের বড়ইতলা গ্রামে অসহায় সুবিধাভোগীদের ৩০ কেজি বস্তায় তিন থেকে চার কেজি চাল কম দিচ্ছিলো। পরে খবর সেখানে হাজির হন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। জব্দ করেন ওজনে কম দেওয়া ১৫/২০ বস্তা সরকারি চাল। তবে এসময় ডিলার রাজিব মৃধা পালিয়ে গেলে তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরে সরকারের খোলাবাজারে ওএমএস চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে উপজেলা প্রশাসন। এরপর তার বিরুদ্ধে বৃহস্পতিবার (২ মে) বিকেলে মামলা করি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন