১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:১৯

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

মোংলায় আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১০০ জন

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাগেরহাটের মোংলায় আরও ১০০ জন ভূমিহীন-গৃহহীন মানুষ জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছেন।

আজ বুধবার (৯ আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘরের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের কক্ষে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের তৃতীয় ধাপে ঘর হস্তান্তের জন্য সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ।

তিনি এসময় জানান, চতুর্থ পর্যায়ের তৃতীয় ধাপে ৯ আগষ্ট (বুধবার) উপজেলার চাঁদপাই ইউনিয়নের পাকখালী গ্রামে ১০০ জন ভূমিহীন-গৃহহীনের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এ ছাড়া এ উপজেলায় এর আগে ৫৯৫ ভূমিহীন-গৃহহীনের মাঝে দুই কক্ষ বিশিষ্ট রঙিন টিনের সেমিপাকা আশ্রয়ণের ঘর দেওয়া হয়েছে।

এদিকে মোংলায় আরও যারা ভূমিহীন-গৃহহীন রয়েছে, তাদের তালিকা করে পর্যায়ক্রমে তাদেরও ঘর দেওয়া হবে বলে জানান ইউএনও দীপংকর দাশ।

এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন