৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:০৪

শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

মোংলায় প্যারাডাইস হোটেলের গ্রিল খেয়ে ৪০ জন হাসপাতালে

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪

  • শেয়ার করুন

আবুল হাসান, মোংলা : মোংলায় নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেষ্টুরেন্টের গ্রিল ও নান রুটি খেয়ে ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি রাব্বি ক্লিনিকে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) ও বুধবার(৬ নভেম্বর) রাতে শেখ আব্দুল হাই সড়কের নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টের গ্রিল ও নান রুটি খান তারা।
এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আফসানা নাইম বলেন, শহরের নির্দিষ্ট একটি খাবার খেয়ে গত দুইদিন ধরে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। এই মূহুর্তে তার হাসপাতালে ১৫ জনের মতো এখনও ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে।
নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক খোরশেদ আলম বলেন, ‘এটা কিভাবে হয়েছে জানিনা। অসুস্থ রোগীদের অভিযোগ বিষয়ে তিনি দাবি করেন-তাদের নিজেদের জন্য হয়েছে, এটার জন্য আমি দায়ী না’।
তবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বাসু দেব কুমার বিশ্বাস বলেন, নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক খোরশেদ আলমকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে এনে সতর্ক করা হয়। পরে এ ঘটনার জন্য খোরশেদ আলম দুঃখ প্রকাশ করেন।এ বিষয়ে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, ‘অসুস্থ রোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ওই হোটেলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন