২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৪৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মেসি এখন পিএসজি’র

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১

  • শেয়ার করুন

বার্সেলোনা থেকে নিজস্ব বিমানে স্ব-পরিবারে বিকালে প্যারিসে পা রেখেছিলেন লিওনেল মেসি। সেখানে পৌঁছেই উষ্ণ আতিথেয়তা পেয়েছেন। একপর্যায়ে মেডিক্যাল পরীক্ষাসহ অন্য কাজও শেষ হয়েছে। অপেক্ষার প্রহর শেষে এলো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা। এর ফলে আগামী দুই বছরের জন্য প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)-এর হয়ে মাঠ মাতাবেন এই তারকা। এছাড়া আরও এক বছর থাকবে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য।

তবে পারিশ্রমিক কত তা জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, প্রতি মৌসুমে কর বাদে মেসির বেতন হবে আড়াই কোটি ডলার। এছাড়া বোনাস মিলিয়ে সাড়ে তিন কোটি ডলার পাবেন। বুধবার বিকালে ক্লাব থেকে মেসি প্রসঙ্গে সংবাদ সম্মেলন হবে। সেখানে বিস্তারিত জানানো হতে পারে।

ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী ফুটবলার নতুন ক্লাবে যোগ দিয়ে বলেছেন, ‘আমি অধীর আগ্রহে প্যারিসে আমার নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি। এই ক্লাবের ভিশনের সঙ্গে আমারটায় বেশ মিল।’

এই ক্লাবে খেলছেন নেইমার-এমবাপ্পেরা। মেসি তাই বলেছেন, ‘আমি জানি কেমন মেধাবি খেলোয়াড় ও স্টাফরা আছে এখানে। আমি তাদের সঙ্গে নিজেকে গড়ে তুলব। ক্লাব ও সমর্থকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। পার্ক দে প্রিন্সে খেলার জন্য মুখিয়ে আছি।’

পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন মেসি। যদিও ক্লাব তাকে ১০ নম্বর জার্সি দিতে চাইলেও তিনি রাজি হননি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন