২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:০০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলারডুবি’র ৬ লাশ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩

  • শেয়ার করুন

ঢাকা অফিস : অর্ধশত যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পিকনিকের ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে ট্রলারডুবির ঘটনার পর শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার হয়েছে।
। দুর্ঘটনাস্থল থেকে এরই মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আটজন। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ জনকে।
ফায়ার সার্ভিসের স্থানীয় ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, শনিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং এর খিদিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। এরমধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৮ জন।
পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে সিরাজদিখান এর দিকে যাচ্ছিলো পিকনিকের ট্রলারটি। রাত আটটার দিকে ঈদের পাড়া ইউনিয়নের রসকাটি এলাকায় পৌঁছালে অন্ধকারে একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি।
এসময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় বাকিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালছে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন