২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:৫৩

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মায়ানমারে পাচারকালে খাদ্যসহ ১১ জন আটক করেছে নৌবাহিনী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর ২০২৫: দেশের সার্বভৌমত্ব অটুট রাখা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনসহ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গত রবিবার (১৪-০৯-২৫) মায়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ০১টি বোট এবং ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’।

বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোট দেখতে পায়। এ সময় বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনী জাহাজ বোটটির কাছে যেতে থাকে। নৌবাহিনীর জাহাজের আগমন টের পেয়ে বোটের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ১১ জন পাচারকারীসহ ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামক বোটটিকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী।

পরবর্তীতে বোটটি তল্লাশি করে আলু-১৫,০০০ কেজি, রসুন-৭৫০ কেজি, ময়দা-২,৫০০ কেজি, মসুর ডাল-২,৫০০ কেজি, কোমল পানীয় (টাইগার/স্পিড)- ১৪,৪০০ পিস, গ্যাস লাইটার-৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, ৩টি মোবাইল ফোন, ১টি বাইনোকুলার, ১টি কম্পাস এবং ৪০০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারী, বোট ও মালামালসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সন্ত্রাস, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন