২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:৪৮

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মাতারবাড়ি হতে চুরি হওয়া কোটি টাকার মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম : দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল (০৮-০৪-২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হতে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট কক্সবাজারের মহেশখালী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। বিভিন্ন সময়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট এর বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে মহেশখালীর নৌবাহিনী কন্টিনজেন্ট বিশেষ অভিযান পরিচালনা করে৷ অভিযানে একটি তালাবদ্ধ ঘর হতে বিভিন্ন সময় চুরি হওয়া নির্মাণ সামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র‍্যাপসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসমূহের ভিত্তিমূল্য প্রায় এক কোটি টাকা। জব্দকৃত মালামালসমূহ স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাতারবাড়িসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন