৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৫৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২

  • শেয়ার করুন

মাগুরায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষকের প্রাণ গেছে।
মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, মাগুরা-ঝিনাইদহ সড়কের স্টেডিয়াম পাড়া এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুর রাকিব হোসেন (৪৮) শহরের আর্দশ কলেজ পাড়ার শামসুল হকের ছেলে এবং স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ওসি বলেন, “রাকিব স্টেডিয়াম এলাকার একটি দোকান থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত আহত হন তিনি।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রাকিবকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটর সাইকেলটি জব্দ এবং তিন আরোহীকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কমরকর্তা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন