২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:১৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মনপুরায় শিশু বলাৎকারকারী গ্রেফতার ও ৭০ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫

  • শেয়ার করুন

ভোলা, ১৯ জুলাই ২০২৫: দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভোলার মনপুরায় পরিচালিত অভিযানে নৃশংসভাবে শিশু বলাৎকারকারীকে গ্রেফতার ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌবাহিনী। গত ২৮ জুন ২০২৫ তারিখে মনপুরা উপজেলার এক ছোট ছেলেকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে নির্মমভাবে বলৎকার করে। ভুক্তভোগীর মা গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধান সাপেক্ষে ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬ টার দিকে মনপুরায় স্থানীয় বাজার এলাকায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে মোঃ ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়। এছাড়াও, দোকানের সন্নিকটে অবস্থিত একটি গোপন জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ, ইউএনও ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোডাউনটি বন্ধ করে অবৈধ জাল জনসমুক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি, আটককৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন