১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৩৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নব অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন 

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা)ঃ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ এর পূর্ববর্তী নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক(বিচার) আদালত গত ১৩ অক্টোবর ২০২১ তারিখে ৯৪৫ নং স্মারকাদেশে বিলুপ্ত ঘোষনা করেন। এ স্মারকাদেশের বরাত দিয়ে ১৬ নভেম্বর ২০২১ তারিখে ৪৭.৬১.৮৭৮২.০০০.১৮.০১৮.২০.৭৩ নম্বর স্মারকে সুপারিশের প্রেক্ষিতে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০০৩) এর ১৮ (৭) ধারায় অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠনের দিন হতে ১২০ দিনের জন্য ৩ সদস্যগনের সমন্বয়ে একটি অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে জেলা সমবায় কার্যালয়। নবগঠিত এ অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলেন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ এর সদস্য মো: ফরিদ হোসেন (যার সদস্য নং-২৯৬), মো: শামছুজ্জামান(যার সদস্য নং-১০৩) এবং মো: কাজল গাজী (যার সদস্য নং-২৫৬)। জেলা সমবায় কার্যালয়ের ৪৭.৬১.৮৭০০.০০০.০১.৯৯৯.০৯ আদেশ নম্বরে বলা হয়েছে, সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির জন্য নির্ধারিত যাবতীয় কার্যাদী সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত মেয়াদকালের মধ্যে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করতে হবে। সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা খন্দকার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারক বার্তা থেকে এ তথ্য জানা গেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন