১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:২১

শিরোনাম
খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি

ভারতে আটক ৭ বাংলাদেশি যুবককে বেনাপোল দিয়ে হস্তান্তর।

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যেয়ে আটক ৭ বাংলাদেশি যুবককে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।রবিবার সন্ধ্যায় তাদেরকে হস্তান্তর করা হয়।

আটকরা  হলো মোঃ মুন্না খান (৫৩), জেলা-যশোর  মোঃ আরিফুল ইসলাম (১৯), জেলাঃ সাতক্ষীরা  মোঃ তোফায়েল (৩৪), জেলাঃ নরসিন্দি সদর, মোঃ হুমায়ুন কবির(২৮) জেলাঃ ময়মনসিংহ মোঃ আরিফুল হক (৩০),জেলাঃ সাতক্ষীরা মোঃ আলামীন (৩০),জেলাঃ পটুয়াখালী  মোঃ মোকসেদ আলী (৩৩),জেলাঃ সাতক্ষীরা।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ভোমরা ও বেনাপোল সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশ তাদেরকে আটক করেন।
পরে তাদের ভারতে তামিল নাইডু কারাগারে প্রেরণ করে। কারাভোগ শেষে আজ ভারতীয় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের নিকট হস্থান্তর করেন । এ সময় বিজিবি-বিএসএফ এর টহলদল উপস্থিত ছিলেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই ইমদাদ বলেন ইমিগ্রেশনের দেওয়া ৭ বাংলাদেশি কে থানার কার্যক্রম শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১১/১২/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন