১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:০৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ভারতীয় বংশোদ্ভূত নন, ঋষি সুনাকের ‘শিকড়’ আসলে পাকিস্তানে!

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের প্রথম অশেতাঙ্গ প্রধানমন্ত্রীর ‘শিকড়’ নিয়ে এ বার দ্বৈরথে ভারত ও পাকিস্তান। সোমবার কনজ়ারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্যের সমর্থনে ঋষি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পরেই তাঁর পরিবারের ‘ভারত-যোগ’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অনেকে। এমনকি ভারতীয় গণমাধ্যম গুলো হইচই ফেলে দিয়েছিল। মঙ্গলবার উঠে এসেছে পাল্টা দাবি। ঋষির ঠাকুরদাদা যে আদতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিলেন, সে কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে।

১৯৪৭-এ ভারত ভাগের অনেক আগেই দেশ ছেড়েছিলেন ঋষির ঠাকুরদাদা, পঞ্জাবি ক্ষত্রি সম্প্রদায়ের রামদাস সুনক। বর্তমান পাক পঞ্জাবের গুজরানওয়ালা থেকে চাকরি নিয়ে ১৯৩৫ সালে চলে গিয়েছিলেন কেনিয়ার নাইরোবিতে। ঘটনাচক্রে, তাঁর দেশ ছাড়ার কিছু দিন আগেই গুজরানওয়ালায় বড় ধরনের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
রামদাসের স্ত্রী সুহাগরানি অবশ্য সেই সময় দিল্লি চলে এসেছিলেন। ১৯৩৭-এ তিনি কেনিয়া যান। পরবর্তী কালে তাঁর দু’জনেই চলে যান ব্রিটেনে।
ঋষির বাবা জশবীরের জন্ম হয়েছিল কেনিয়াতেই। তিনি ব্রিটেনে চিকিৎসক ছিলেন। মা ঊষা ছিলেন ফার্মাসিস্ট। তাঁর পরিবারও দক্ষিণ আফ্রিকা থেকে ব্রিটেনে এসে থিতু হয়েছিল। এই পরিস্থিতিতে ঋষির ‘পাক-যোগ’ নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নানা দাবি, পাল্টা দাবি শোনা যাচ্ছে।
সূত্র: আনন্দবাজার

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন