১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:৩০

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল স্থলবন্দরে আনসার সদস‍্য কর্তৃক সিমেন্ট কারখানার মালামাল উদ্ধার,২জন চোর আটক।

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল স্থলবন্দরের টিটিআই মাঠ থেকে বুধবার ভোরে পিসি সাকিবুজ্জামানের নেতৃত্বে আনসার বাহিনীর একটি টিম সিমেন্ট কারখানার মালামাল উদ্ধার করেছে।এ সময় মোঃ সাজু শেখ(৩৫) ও মোঃ ইছাক আলী(৩২)নামে দুইজন চোর কে আটক করা হয়।
আটক মোঃ সাজু শেখ বেনাপোল ছোটআঁচড়া গ্রামের কিনু শেখের ছেলে এবং মোঃ ইছাক ভবেরবেড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তাদের আটকের পর বেনাপোল স্থলবন্দর ক‍্যাম্পে এনে  ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।এ সময় তারা সব স্বীকার করেন।

তাদের দেয়া তথ‍্যের উপর ভিত্তি করে স্থলবন্দরের সহকারী পরিচালক রাশেদুল সজীব ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল এর উপস্থিতিতে পিসি সাকিবুজ্জামান ও  আনসার সদস‍্যদের  নিয়ে বেনাপোলের ছোটআঁচড়া এলাকার এক পরিত‍্যাক্ত ডোবা থেকে ভারত থেকে আমদানিকৃত চট্টগ্রামের শাহ্ সিমেন্ট কারখানার ১৪ টি মূল‍্যবান বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল‍্য প্রায় তিন লক্ষ টাকা।
পিসি সাকিবুজ্জামান বলেন
যশোর জেলার সম্মানিত কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা স্যার এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল স্যার
এর নির্দেশে বেনাপোল বন্দরে আনসার বাহিনীর সকল সদস্যরা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।
যেমন বন্দর থেকে পন্য চুরি প্রতিরোধ,পাসপোর্ট যাত্রীদের সেবা,রাস্তায় যানজট মুক্ত করা এ সমস্ত কাজ গুলো তারা করে যাচ্ছেন।এ সমস্ত কাজ গুলো করায় ব্যবসায়ী ও স্থানীয় সুধি সমাজ তাদের কে ধন্যবাদ জানান।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২২/০২/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন