১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৪৪

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৭টি পিস্তল উদ্ধার। আটক ১।

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল পোর্ট থানার অগ্রভুলাট ও দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি নাইন এম এম পিস্তল,৪টি ওয়ান শুটার গান পিস্তল,৪টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি দল।এ সময় সম্রাট হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে তারা।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে অস্ত্রের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি। আটক সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান এনে অগ্রভুলাট ও দৌলতপুর এলাকায় অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী ও অগ্রভুলাট বিওপির দুটি পৃথক টিম অভিযান চালিয়ে ৩টি নাইন এম এম পিস্তল, ৪টি ওয়ান শুটার পিস্তল , ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এর মধ্যে সম্রাটকে দুটি নাইন এম এম আমেরিকান তৈরি পিস্তল, দুটি ওয়ান শুটার গান পিস্তল এবং দুটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়।অপর দিকে অগ্রভুলাট সীমান্তে একটি নাইম এম এম পিস্তল, দুটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, এ অস্ত্রগুলো দেশকে অস্বাভাবিক করে তুলতে এবং সন্ত্রাসী কাজে ব্যবহারের উদ্দেশে মজুদ করা হচ্ছিল বলে আটক আসামী সম্রাট স্বীকার করেছে বলে তিনি জানান।আটক আসামি সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন