১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:০৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ২৯৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি ।

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকা থেকে ২৯৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ৪৯ বিজিবি।ভারত থেকে চোরাচালানীরা ফেন্সিডিল গুলো নিয়ে আসছিলেন বলে জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।রবিবার রাতে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।

তিনি জানান ১৬ জানুয়ারি ২০২২ তারিখ বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার মোঃ আকবর আলী এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আনুমানিক ০৪০০ ঘটিকায় কতিপয় চোরাকারবারী ভারত হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবির বিশেষ টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ মধ্যপাড়া মসজিদের পাশে র্উক্ত মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে  যায়।
পরবর্তীতে টহল দল ঘটনাস্থল হতে ২৯৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ১১,৯৫,২০০/- (এগার লক্ষ পঁচানব্বই হাজার দুইশত) টাকা।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৬/০১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন