১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৩:৫৯

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল সাদিপুর গ্রামের মাদক সম্রাট মোস্তাক আলী হিরোইন সহ আটক।

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোল সাদিপুর গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তাক আলি(৪৫)কে হিরোইন সহ আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ।
বৃহস্পতিবার(২৯শে জুলাই)দুপুরে তার নিজ বাড়ির বেড রুম থেকে ২ গ্রাম হিরোইন সহ আটক করা হয়। সে সাদিপুর গ্রামের তোরাফ আলির ছেলে।এর আগেও সে দুই বার ৬৮ লাখ ও ৩৩ লাখ হুন্ডি টাকা সহ বিজিবির হাতে আটক হয়েছিল।সে আইনের ফাঁক ফোকর দিয়ে জেল থেকে বেড়িয়ে এসে আবার ব্যবসা শুরু করে।
স্থানীয় অনেকেই জানিয়েছেন মোস্তাক একজন আন্তর্জাতিক মাদক,স্বর্ণ, ডলার, হুন্ডি পাচারকারী।সে এ সমস্ত ব্যবসা করে গড়ে তুলেছেন আলিশান বাড়ি,একাধিক ব্যাংকে টাকা ও বিভিন্ন জায়গায় রয়েছে জমি।যা দুর্নীতি দমন কমিশন তদন্ত করলে বেড়িয়ে পড়বে।
এদিকে মোস্তফা আলীকে আটকের পর তার স্ত্রী স্বামীকে ধোঁয়া তুলসীর পাতা হিসাবে প্রচার করে বেড়াচ্ছে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নামেও বিভিন্ন কথা বলে বেড়াচ্ছেন।তার স্ত্রীও মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

এ ব্যাপারে যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামের মোস্তাক আলী ভারত থেকে হিরোইন এনে বাড়িতে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে যশোরের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম তার বাড়িতে অভিযান চালিয়ে ২ গ্রাম হিরোইন সহ তাকে হাতেনাতে আটক করে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।মামলা নং ৩৩,তারিখ ২৯/০৭ /২১ ইং।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন