৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:৩৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

বেনাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বন্ধ।

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
ভারতের উত্তর ২৪ পরগনায় বিধান সভা নির্বাচন ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটিতে যশোরের বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে টানা দুদিন আমদানি -রফতানি বাণিজ্য বন্ধ ।আমদানী রফতানী বন্ধ থাকায় দু বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পন্যবাহী ট্রাক।যার অধিকাংশই রয়েছে বাংলাদেশের শত ভাগ গার্মেন্টস শিল্পের কাচামাল ও পচনশীল পন্য।তবে এ পথে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ থাকলেও বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,ভারতের বঁনগা থানায় আজ বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের মধ্যে বানিজ্যিক নিরাপত্তা বিঘœ ঘটতে পারে। বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা এ পথে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির বলেন,আজ বৃহস্পতিবার বঁনগা থানায় বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।নির্বাচনের কারনে ভারতীয় ব্যবসায়ীরা বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বানিজ্য বন্ধ রেখেছে। আর শুক্রবার আমাদের সরকারী ছুটির কারনে বানিজ্য বন্ধ থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলে ও বেনাপোল বন্দরে লোড আনলোড সহ পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক আছে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২২ /০৪ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন