১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:১২

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল বন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর অভিযান মিথ্যা তথ্যে আসা ভারতীয় ফেব্রিক্স আটক।

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল বন্দরে মিথ্যা তথ্য দিয়ে নিয়ে আসা ২৩ রোল SUNTECH WPE200 ভারতীয় ফেব্রিক্স আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এএসআই এর বেনাপোল অফিসের কর্মকর্তারা।

বেনাপোল বন্দর জানা গেছে, ১লা আগষ্ট উপরিল্লিখিত মালামাল নিয়ে একটি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল চেকপোষ্টে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে পণ্য বোঝাই ট্রাকটি বন্দরের ২২ নং শেডে আসে। আমদানিকারক স্পেক্ট্রা সোলার পার্ক লিমিটেড এর নাম লেখা ঐ ডকুমেন্টস এর সব তথ্যই ছিল ভূয়া।
এ রকম একটি খবর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই কর্মকর্তাদের কাছে আসে।

খবর পেয়ে বৃহস্পতিবার(১৯ আগষ্ট) বিকাল ৩ টার দিকে গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল কাস্টমস কমিশনারের সহায়তায় ২২ নং শেডে প্রায় ২০ দিন শেডে পড়ে থাকা ঐ ২৩ রোল ভারতীয় ফেব্রিক্স এর কাগজপত্র পরীক্ষ-নীরিক্ষা করে দেখেন ডকুমেন্টস এ উল্লেখিত সব তথ্যই ভুয়া। এ সময় এনএসআই এর বেনাপোল অফিসের সহকারী পরিচালক মোঃ ফরহাদ হোসেন এনএসআই এর একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে মালামাল গুলো আটক করেন ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই কর্তৃক ফেব্রিক্স আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড.নিয়ামুল ইসলাম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন