১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:৪১

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল প্রাইভেটকার ও ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারী আটক।

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল সীমান্তের কাগজপুকুর বাজার থেকে একটি এলিয়ন প্রাইভেটকারে ৫ হাজার পিস ইয়াবাসহ সোহাগ হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার থেকে তাকে আটক করা হয়।আটক সোহাগ শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান পাচার হচ্ছে।
এ ধরনের সংবাদে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে নম্বর বিহীন একটি এলিয়ন প্রাইভেটকার জব্দ করে। প্রাইভেট কারটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে তার মধ্যে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, চার কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এ সময় সোহাগ হোসেন নামে একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক আসামিকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন