১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বেনাপোল পোর্ট থানার পৃথক দুইটি অভিযানে  ২৫০ বোতল ফেন্সিডিল সহ ২ জন আটক।

প্রকাশিত: মে ২৭, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পোর্ট থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জাকির হোসেন ও জাহিদুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শুক্রবার সকালে ও বিকালে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,
বিপিএম(বার),পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ইং-২৭/০৫/২০২২ তারিখ ০৬:৩০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন নতুন থানা ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে ১৫০ বোতল ফেন্সিডিল সহ  আসামী মোঃ জাকির হোসেন (৫১), পিতা-মৃত আবুল হোসেন, সাং-বড় আঁচড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়।
এছাড়া অপর দিকে একটি অভিযান চালিয়ে ইং-২৬/০৫/২০২২ তারিখ ০৪:২০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা গ্রাম থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে  পলাতক এজাহার নামীয় আসামী মোঃ জাহিদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ তাহাজ্জৎ আলী, সাং-শিবনাথপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে  গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, মোঃ জাহিদুলের বিরুদ্ধে ৭ টি মাদক মামলা চলমান।

এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৭/০৫/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন