১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৫৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বেনাপোল পোর্ট থানায় কমিনিউটি পুলিশিং ডে – ২০২২ উদযাপন।

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি- শৃঙ্খলা সর্বত্র” পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে বেনাপোল পোর্ট থানার পুলিশ ও বেনাপোল কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে কমিনিউটি পুলিশিং ডে -২০২২ উদযাপন করা হয়েছে ৷
শনিবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার সময় বেনাপোল থানার সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর শুভ সূচনা করা হয়। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার জনগণকে নিয়ে র‍্যালি বের হয়, ‍র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে থানায় এসে শেষ হয়। এর আগে কেক কেটে দিনটির কার্যক্রম উদযাপন করা হয়৷
এ উপলক্ষে বেনাপোল পোর্টথানা প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন ,উপজেলা যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান অহিদ,যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা, বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন,অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের বকুল মাহবুব, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান ও পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গাফফার সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,সাংবাদিকবৃন্দ, পেশাজীবী ও শ্রমজীবী নেতারা৷
এ সময় বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণ তথা সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা নিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্কের মাধ্যমে মাদক, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এবং সকল ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন